প্রাথমিকে ‘সহকারী শিক্ষক’ নিয়োগের পরীক্ষা অক্টোবরে
বৈশাখী নিউজ ডেস্ক: গত আগস্টে আবেদন করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক’ পদে নিয়োগের লিখিত পরীক্ষা নেয়া হবে আগামী অক্টোবরে। এসসিকিউ পদ্ধতিতে পরীক্ষাটি ১৯ থেকে ২৬ অক্টোরের মধ্যে আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প-৪ (পিইডিপি-৪) আওতাভুক্ত ১২ হাজার শিক্ষক নিয়োগের জন্য গত ৩০ জুলাই এই ‘সহকারী শিক্ষক’ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন কার্যক্রম শেষ হয়। সারাদেশ থেকে প্রায় ২৪ লাখের মতো আবেদন জমা পড়েছে।
প্রার্থীরা ওয়েবসাইট (http://dpe.teletalk.com.bd) থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। এছাড়া পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য এই ওয়েবসাইটে (www.dpe.gov.bd) পাওয়া যাবে।
Related News
ঢাকাসহ ৩৭ জেলায় তীব্র বজ্রপাতের শঙ্কা, হতে পারে ভারী বৃষ্টি
বৈশাখী নিউজ ডেস্ক: শনিবার রাত থেকে দেশের বিস্তীর্ণ অঞ্চলে তীব্র বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে বলেRead More
বিদ্যুৎ নিয়ে সব জেলা পরিষদকে সরকারের নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের প্রতিটি জেলা পরিষদের নিজস্ব স্থাপনায় আগামী ২০২৭ সালের জানুয়ারির মধ্যে ছাদভিত্তিকRead More



Comments are Closed