সিলেটে ২৫৫টি মোটরযানের বিরুদ্ধে র্যাবের মামলা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ঈদের ছুটিতে নিরাপদ সড়ক নিশ্চিত করতে এবং বৈধ কাগজপত্র ও ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে র্যাব-৯ এর অভিযান চলছেই। গত দুদিনে বিশেষ চেক পোস্ট বসিয়ে সিলেটে ২৫৫টি মোটরযানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে র্যাব-৯।
অভিযানে সিলেট জেলার দক্ষিণ সুরমা থানাধীন লালাবাজার এলাকায়, হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ এলাকায় ও সুনামগঞ্জ জেলার ওয়াইজখালী ব্রীজ সংলগ্ন বিশেষ চেক পোস্টে স্থাপন করে র্যাব। কাগজ পত্র সঠিক না থাকায় তিন জায়গায় সর্বমোট ২৫৫টি মামলা করে র্যাব এবং ৫টি গাড়িকে দক্ষিণ সুরমা থানায় ও ২৫টি গাড়িকে সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।
র্যাব-৯ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৩ ও ২৪ আগস্ট সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, এর সদর কোম্পানী, সিপিসি-১, সিলেট ক্যাম্পে, সিপিসি-২, শ্রীঙ্গল ক্যাম্পে এবং সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের পৃথক পৃথক আভিযানিক দল, মেজর মোঃ শওকাতুল মোনায়েম, সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরী, সিনিয়র এএসপি পিযুষ চন্দ্র দাস, অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার ও লেঃ কমান্ডার ফয়সল আহমদ এর নেতৃত্বে পৃথক চেক পোস্ট পরিচালনা করে র্যাব-৯।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক দুর্ঘটনা এখন মানুষের মধ্যে অনেকটা ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেছে। তাই, র্যাব জঙ্গি দমন, সন্ত্রাস দমন, চোরাকারবারী, মাদক উদ্ধারসহ প্রতিনিয়ত অপারেশনাল কাজের মাধ্যমে মোটরযান চেক পোস্ট পরিচালনা করে, তারই ধারাবাহিকতায় বিশেষ চেক পোস্ট পরিচালনা করে র্যাব-৯। আগামীতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed