Main Menu

মাগুরায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

বৈশাখী নিউজ ডেস্ক: মাগুরায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (২৪ আগস্ট) রাতে শহরের লাউপাড়া গ্রামে ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) তারিকুল ইসলাম জানান, শনিবার ভোরে সদর উপজেলার লাউতারা গ্রামের একটি ইটভাটায় ডাকাতদলের মধ্যে গোলাগুলি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাত সদস্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি জানান, নিহতরা ডাকাতদলের সদস্য। ঘটনাস্থল থেকে ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তবে তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

Share





Related News

Comments are Closed