Main Menu

দাউদকান্দিতে বাস খাদে পড়ে নিহত ২

বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার দাউকান্দি উপজেলায় শ্যামলী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

শনিবার (২৫ আগস্ট) ভোর ৬টার দিকে উপজেলার ঝিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দাউকান্দি হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ নকিব দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিক হতাহতদের নাম জানা যায়নি।

Share





Related News

Comments are Closed