ফের শুরু হচ্ছে কলকাতার বাংলা সিরিয়ালের শুটিং
বিনোদন ডেস্ক: বকেয়া পারিশ্রমিক এবং কাজের নির্দিষ্ট সময়সীমা দাবিতে কলকাতার বাংলা ধারাবাহিকগুলোর বন্ধ হয়ে থাকা শুটিং ফের শুরু হচ্ছে। কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর এই অচলাবস্থার অবসান হয়।
বৃহস্পতিবার (২৩ আগষ্ট) বিকেলে সব পক্ষের সঙ্গে বৈঠকের পর আগামিকাল শুক্রবার থেকে ফের শুটিং শুরু হচ্ছে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। খবর আনন্দবাজার পত্রিকার।
ভবিষ্যতে যাতে আর কোনও সমস্যা না হয়, সেই জন্য একটি জয়েন্ট কনসিলিয়েশন কমিটি তৈরির কথাও জানান মমতা। এই কমিটিতে রাখা হয়েছে প্রযোজক, কলাকুশলী, পরিচালক, অভিনেতা ও চিত্রনাট্যকারদের প্রতিনিধিদের। প্রতি মাসে একদিন করে বৈঠক করবে এই কমিটি।
কমিটিতে মুখ্য উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়কে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সৌমিত্র জানান, ‘‘মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে খুব সহজেই মিটে গিয়েছে সমস্যা। আপনারা এই বার্তাটুকুই পৌঁছে দিন। কার সঙ্গে কী ঝগড়া সেই সব লিখবেন না।’’
সৌমিত্র চট্টোপাধ্যায় ছাড়াও এই কমিটিতে আছেন প্রযোজক শ্রীকান্ত মোহতা, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পরিচালক অরিন্দম গঙ্গোপাধ্যায়। কলাকুশলীদের পক্ষ থেকে আছেন স্বরূপ বিশ্বাস, আছেন চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়ও।
এছাড়া স্টার জলসা, জি বাংলা ও কালার্স সহ টেলিভিশন চ্যানেলগুলির প্রতিনিধিদেরও এই কমিটিতে রাখা হয়েছে।
Related News
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
বিনোদন ডেস্ক: একসময় ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। দীর্ঘ অভিনয়জীবনে উপহার দিয়েছেন অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা। তবেRead More
ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ
বিনোদন ডেস্ক: এবার ময়নাতদন্তের প্রতিবেদনে উঠে এসেছে জনপ্রিয় বলিউড অভিনেতা নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ।Read More



Comments are Closed