কারাগারে খালেদা জিয়ার সাথে ৬ স্বজনের সাক্ষাৎ
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির সিনিয়র নেতারা বুধবার ঈদুল-আজহার দিন কারাবন্দী চেয়ারপার্সন খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করতে ব্যর্থ হলেও তার ছয়জন স্বজন দেখা করতে পেরেছেন।
তবে অন্যান্য স্বজন ও গুলশানের বাসা ‘ফিরোজা’র কর্মীসহ ১৪ জন খালেদা জিয়ার সাথে দেখা করার অনুমতি না পেয়ে কারা ফটক থেকে ফিরে গেছেন।
সাক্ষাতের অনুমতি পাওয়া ছয়জন হলেন- খালেদা জিয়ার সেজো বোন সেলিনা ইসলাম ও তার স্বামী অধ্যাপক রফিকুল ইসলাম, ছোট ভাই প্রয়াত সাঈদ এস্কান্দারের স্ত্রী নাসরিন এস্কান্দার, তারেক রহমানের স্ত্রীর বড় বোন শাহিনা জামান বিন্দু, প্রয়াত আরাফাত রহমানের স্ত্রী শর্মিলা রহমান ও তার ছোট মেয়ে জাহিয়া রহমান।
দুপুর ২টা ২৫ মিনিটের দিকে চারটি গাড়িতে করে খালেদা জিয়ার স্বজন ও বাসার কর্মীরা কারা ফটকের সামনে আসেন। এসময় কারাগারের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ছয়জনের ভেতরে যাওয়ার অনুমতি আছে। সবাই যেতে পারবেন না।
এ পর্যায়ে স্বজনরা টেলিফোনে ঊর্ধ্বতন কারা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন এবং গাড়িতে বসে থাকেন অনুমতির প্রতীক্ষায়। কিন্তু কোনো ফল না আসায় বিকাল ৩টা ৩৫ মিনিটে শর্মিলা রহমান গাড়ি থেকে নেমে কারাগারের ভেতরে যান। এরপর অন্য পাঁচজন ঢুকেন।
এ সময়ে সাক্ষাৎ না পাওয়া স্বজনরা বিষন্ন মন নিয়ে কারাগার প্রাঙ্গণ থেকে চলে যান। তাদের মধ্যে ছিলেন সাঈদ এস্কান্দারের ছেলে, শাহিনা জামানের স্বামী শফিউজ্জামান, খালেদা জিয়ার একান্ত সচিব আবদুস সাত্তার প্রমুখ।
তারেক রহমানের শ্বশুরবাড়ি থেকে খালেদা জিয়ার জন্য খাবার রান্না করে আনা হয়। জানা গেছে, সেই রান্না করা খাবারই স্বজনদের নিয়ে খেয়েছেন খালেদা জিয়া।-ইউএনবি
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed