বগুড়ায় মা-মেয়ে খুনের ঘটনায় ঘাতক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: বগুড়া শহরের টিনপট্টি এলাকার নিজ বাসায় সৌদি প্রবাসীর স্ত্রী ও শিশু কন্যাকে খুনের ঘটনায় মূল ঘাতক মোবারক হোসেন বকুলকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ।
পেশায় ওয়ার্কশপ শ্রমিক বকুল শহরের ফুলবাড়ী উত্তর পাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে।
পরকীয়া সম্পর্কের জেরে খুনের এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার আশরাফ আলী বলেন, বকুলের বড় ভাই মুকুল নিহত রুবি বেগমের স্বামী ইউসুফ শেখের বন্ধু। সেই পরিচয়ের সূত্রে রুবির সাথে বকুলের সম্পর্ক গড়ে ওঠে।
গতকাল সোমবার রাতে রুবি বকুলকে নিজ বাসায় ডেকে নেন। তিনি বিয়ের চাপ দিলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বকুল রুবির বুকে চাকু মারেন। এসময় তার চিৎকারে মেয়ে সুরাইয়া (৬) ঘুম থেকে জেগে উঠলে তাকে গলা টিপে হত্যা করে বকুল।
খবর পেয়ে মঙ্গলবার সকালে মা-মেয়ের লাশ উদ্ধার করে পুলিশ।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী ও এলাকাবাসী জানায়, সকালে প্রতিবেশীরা রুবির ঘরের দরজা খোলা দেখতে পায়। এরপর তারা ঘরে ঢুকে শোবার ঘরের খাটের ওপর মা ও মেয়ের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত রুবি বেগম (২৪) ও সোমাইয়া (৭) শহরের বড়গোলা টিনপট্টি এলাকার সৌদি প্রবাসী ইউসুফ আলীর স্ত্রী ও মেয়ে।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed