Main Menu

ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে নারী আটক

বৈশাখী নিউজ ডেস্ক: ছাত্র আন্দোলন নিয়ে ফেসবুকে উস্কানিমূলক পোস্ট ও গুজব ছড়ানোর অভিযোগে ফারিয়া মাহজাবিন (২৮) নামে এক নারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

বৃহস্পতিবার (১৬ আগস্ট) রাতে রাজধানীর পশ্চিম ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-২ এর অপারেশন কর্মকর্তা রবিউল ইসলাম জানান, ফেসবুকে গুজব ছড়িয়ে উস্কানি দেওয়ার অভিযোগে ফারিয়াকে আটক করা হয়েছে। তার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

এদিকে, গ্রেপ্তারকৃত ফারিয়া মাহজাবিনকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেছেন পুলিশ।

শুক্রবার (১৭ আগস্ট) ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ফারিয়া মাহজাবিনকে হাজির করে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন বলে জানিয়েছেন আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মকবুল হোসেন।

গ্রেফতারকৃত মাহজাবিন রাজধানীর ধানমন্ডিতে একটি কফি শপ চালান। তাঁর স্বামীর নাম মোহাম্মদ রিয়াসাত। তিনি নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন।

র‌্যাব-২-এর অপারেশন কর্মকর্তা রবিউল ইসলাম আজ শুক্রবার গণমাধ্যমকে বলেন, গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে রাজধানীর পশ্চিম ধানমণ্ডির হাজি আফসার উদ্দিন রোড এলাকায় অভিযান চালিয়ে ফারিয়া মাহজাবিনকে গ্রেপ্তার করা হয়।

Share





Related News

Comments are Closed