২০ আগস্ট পবিত্র হজ
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী আগামী ২০ আগস্ট পবিত্র হজ। ফলে দেশটিতে ২১ আগস্ট পবিত্র ঈদুল আজহা পালন করা হবে। সে হিসেবে একদিন পর ২২ আগস্ট বাংলাদেশে ঈদুল আজহা হওয়ার কথা।
গতকাল শনিবার সৌদি সুপ্রিম কোর্টের এক ঘোষণায় বলা হয়েছে, ১২ আগস্ট রবিবার হবে জিলহজ মাসের প্রথম দিন। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আরব নিউজ।
হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, বছরের ১২ তম বা শেষ মাস হচ্ছে জিলহজ মাস। এ মাসের ১০ তারিখে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়।
এই জিলহজ মাসেই আল্লাহ তাআলার নির্দেশে নিজের প্রাণপ্রিয় সন্তান হজরত ইসমাইল আলাইহিস সালামকে কুরবানির মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। তার সেই ত্যাগের মহিমাকে স্মরণ করে এই পবিত্র মাসে ঈদুল আজহায় পশু কোরবানির বিধান রয়েছে।
জিলহজ মাসের ১০ তারিখ থেকে শুরু করে ১২ তারিখ পর্যন্ত তিন দিন ধরে পশু কোরবানি দেওয়া যায়।
Related News
হজ প্যাকেজের খরচ কমেছে
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী, সহজলভ্য ও প্রবাসীবান্ধব হজ ব্যবস্থাপনাRead More
ওমরাহ এজেন্সির নিবন্ধনে সৌদি দূতাবাসের নতুন ৬ শর্ত
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ওমরাহ পরিচালনায় যুক্ত এজেন্সিগুলোর নিবন্ধন প্রক্রিয়ায় নতুন ৬টি শর্তারোপRead More



Comments are Closed