Main Menu

গরু নিয়ে কঙ্গনার মন্তব্যে সামাজিক মাধ্যমে ঝড়

বৈশাখী নিউজ ডেস্ক: গরু রক্ষার নামে মানুষ পিটিয়ে মেরে ফেলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত বলেছেন, এটা দেখলে তার নিজেকে আহাম্মক মনে হয়।

চলতি সপ্তাহে একজন আধ্যাত্মিক গুরুর সঙ্গে কঙ্গনা রনৌতের কথোপকথনের পর থেকেই এই বলিউড তারকা আবারো টুইটারে আলোচনার বিষয় হিসেবে আবির্ভূত হয়েছেন।

ভারতের এনডিটিভি জানায়, মুম্বাইয়ে সদগুরুর কথোপকথনের সময় লিবারেল বা উদারনৈতিক রাজনীতি ও গরু সম্পর্কে কঙ্গনার মন্তব্যের পর সামাজিক মাধ্যমে বিতর্কের ঝড় ওঠে।

কঙ্গনার জানান, তার নতুন সিনেমা ‘মণিকর্ণিকা’য় তার অভিনীত চরিত্র একটি বাছুরের প্রাণ বাঁচাবে এমন একটি দৃশ্যের শুটিং করার কথা ছিল। কিন্তু নির্মাতারা চাননি তাদের কেউ গো-রক্ষক মনে করুক। একারণে ওই দৃশ্যটি পরে আর শুটিং করা হয়নি।

এরপর পরই কঙ্গনা বলেন, তিনি অবশ্যই গরু রক্ষা করতে চান। কিন্তু গরুর জন্য মানুষ পিটিয়ে মেরে ফেলার ঘটনা ঘটছে এবং এটা দেখলে তখন আবার নিজেকে আহাম্মক মনে হয়।

সাম্প্রতিক বছরগুলোতে ভারতে গরু রক্ষার নামে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের বেশ কয়েকজন নিহত হয়েছেন। এর মধ্যে কেউ কেউ গণপিটুনিতে নিহত হয়েছেন।

Share





Related News

Comments are Closed