জেএসসি-জেডিসি পরীক্ষার সূচি প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ১ নভেম্বর থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফেকেট (জেডিসি) পরীক্ষা শুরু হবে। বৃহস্পতিবার (৯ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপকমিটি এবং গত ৬ আগস্ট মাদ্রাসা শিক্ষা বোর্ড অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষার সূচি প্রকাশ করেছে।
জেএসসি সূচি
১ নভেম্বর বাংলা প্রথমপত্র, ৩ নভেম্বর বাংলা দ্বিতীয়পত্র, ৪ নভেম্বর ইংরেজি প্রথমপত্র, ৫ নভেম্বর ইংরেজি দ্বিতীয়পত্র, ৮ নভেম্বর গণিত, ১০ নভেম্বর বিজ্ঞান, ১১ নভেম্বর কর্ম ও জীবনমুখী শিক্ষা (অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য), ১২ নভেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ১৩ নভেম্বর কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, আরবি সস্কৃত, পালি (অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য); ১৪ নভেম্বর ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা, খ্রিস্টধর্ম ও নৈতিক শিক্ষা; ১৫ নভেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।
জেডিসি সূচি
১ নভেম্বর বৃহস্পতিবার সকালে কুরআন মজিদ ও তাজবিদ। ৩ নভেম্বর সকালে আরবি প্রথমপত্র, ৪ নভেম্বর সকালে দ্বিতীয়পত্র। ৫ নভেম্বর সকালে আকাইদ ও ফিকাহ। ৮ নভেম্বর সকালে গণিত। ১০ নভেম্বর সকালে ইংরেজি প্রথমপত্র। একই দিন সকাল ও বিকালে অনিয়মতি পরীক্ষার্থীদের ইংরেজি প্রথম ও দ্বিতীয়পত্র পরীক্ষা হবে। ১১ নভেম্বর সকালে বাংলা প্রথমপত্র, একই দিন সকালে ও বিকালে অনিয়মিত পরীক্ষার্থীদের যথাক্রমে বাংলা প্রথম ও দ্বিতীয়পত্র পরীক্ষা হবে। ১২ নভেম্বর সকালে বিজ্ঞান। ১৩ নভেম্বর সকালে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি। একই দিন বিকালে অনিয়মিত পরীক্ষার্থীদের কৃষি শিক্ষা ও গার্হস্থ্য বিজ্ঞান। ১৪ নভেম্বর সকালে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
Related News
যুক্তরাষ্ট্রে স্নাতকে ফুল-ফান্ডেড স্কলারশিপ, বাংলাদেশি শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্নাতক পর্যায়ে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছেRead More
একাদশে ভর্তির ফল প্রকাশ, দুই ধাপে আসন পেল যত শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হয়েছে। শনিবারRead More



Comments are Closed