বিয়ানীবাজারে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজারে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার তিলপাড়া ইউনিয়নের নালগ্রামের একটি বাড়ি থেকে আজিজুর রহমান (৩০) নামের ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
তিনি কানাইঘাট উপজেলার নরসিংপুর গ্রামের মৃত আব্দুল মনাফের ছেলে। প্রায় ৮-৯ বছর থেকে তিনি স্ত্রীসহ নালগ্রামের যুক্তরাজ্য প্রবাসী কনাই মিয়ার বাড়িতে বসবাস করেন। ঘটনার পর থেকে কনাই মিয়া পলাতক রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, ৮ আগষ্ট বুধবার রাতে নিঃসন্তান আজিজুর রহমান তার স্ত্রীকে মামা শশুড়ের বাড়িতে রেখে আসেন। পরদিন অর্থাৎ বৃহস্পতিবার সকালে তার লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
বিয়ানীবাজার থানার এসআই তপন জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
Related News
সিলেটে নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্র উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দুই মাদ্রাসা ছাত্র অপহৃত হয়েছে বলে সম্প্রতি অভিযোগ করে তাদের পরিবার।Read More
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More



Comments are Closed