ছাতকে ৮ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে শনিবার
ছাতক প্রতিনিধি: ছাতক উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ন এলাকায় ১১ আগষ্ট শনিবার টানা ৮ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
বৃহস্পতিবার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ছাতক বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক লিখিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ছাতক বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতাধীন ৩৩/১১কেভি উপ কেন্দ্রের মেরামত ও সংরক্ষণ এবং ১১কেভি সঞ্চালন লাইনের নিকটবর্তী গাছ-পালার ডাল-পালা কর্তনে বিদ্যুৎ লাইন বন্ধ রাখা আবশ্যক। গাছের ডাল-পালা কর্তন কার্যক্রম চলাকালে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা পরিষদ, ইউএনও অফিস, ছাতক পৌরসভা, সংসদ সদস্যের বাসভবন, ছাতক বাজার, হাসপাতাল রোড, ছাতক হাসপাতাল, ফায়ার সার্ভিস, ছাতক রেলওয়ে ষ্টেশন এলাকা, ছাতক ডিগ্রি কলেজ ও সংলগ্ন এলাকা, বাগবাড়ি, নোয়ারাই, কালারুকা, চেচান, চৌকা, জাউয়াবাজার এবং দোয়ারাবাজার উপজেলার টেংরাটিলা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
কাজ সম্পাদন তরান্বিত হলে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে বলে বিবৃতিতে বলা হয়েছে।
Related News
সুনামগঞ্জে নিখোঁজের ২ দিন পর নদীতে ভেসে উঠল শিশুর মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজের দুই দিন পরRead More
ছাতকে ১৬৪ কোটি টাকা ব্যয়ে দুই লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বহুল প্রত্যাশিত গোবিন্দগঞ্জ-ছাতক আঞ্চলিক সড়কের দুই লেনRead More



Comments are Closed