শমশেরনগরে সুপারি চুরি করতে গিয়ে আটক ৩
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে বুধবার সকাল ১১টায় একটি মোদী দোকান থেকে সুপারি চুরি করে পালানোর সময় দুই ভাই ও তাদের মামাকে জনতা আটক করে শমশেরনগর পুলিশ ফাঁড়িতে সোপর্দ করেছে।
দোকানী বাবুল শেখ জানান, বুধবার হাটের দিন সকাল বেলা এক সাথে ৩ চোর দোকানে প্রবেশ করে। চোররা দোকানে এসেই নানান পণ্যের দাম জিজ্ঞেস করে কর্মচারীদের ব্যতিব্যস্ত করে তুলে। এক পর্যায়ে চোরচক্র বস্তা থেকে শুকনো সুপারি তাদের আলাদা থলেতে ভরে নিয়ে পালানোর চেষ্টা করে। এসময় দোকানের কর্মচারী ও অন্য ক্রেতারা দৌড়ে সুপারিসহ তিন চোরকে ধরে পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে। আটককৃতরা হলো, নরসিংদির রায়পুরা থানার ঘাগটিয়া গ্রামের আব্দুর রবের ছেলে রাহিম মিয়া (৩০), তার ছোট ভাই সোহেল মিয়া (২৮) ও একই থানার দৌলতকান্দি গ্রামের মৃত আলী ভরসার ছেলে আবুল কালাম (৩০)।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী তিন চোর আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের কথাবার্তা অসংলগ্ন। তাদের পরণের জিন্সের প্যান্টের নিচে ছিল আলাদা ভাবে থ্রি কোয়ার্টার প্যান্ট। তাদের আচরণে ও পরিধেয় কাপড়ে ধারণা করা হচ্ছে তারা অপরাধ জগতের সাথে যুক্ত। তাই নরসিংদির রায়পুরা থানায় বার্তা পাঠিয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। রায়াপুরা থানা থেকে তথ্য পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে বলেও পরিদর্শক অরুপ কুমার চৌধুরী জানান।
Related News
মৌলভীবাজারে পুলিশ পরিচয়ে ডাকাতি, ছাত্রদল সভাপতিসহ গ্রেফতার ৫
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়নের রায়শ্রী এলাকায় মহিষবাহী পিকআপ ডাকাতির ঘটনায়Read More
মৌলভীবাজারে প্রাইভেট কারের ধাক্কায় শিক্ষার্থী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় প্রাইভেট কারের ধাক্কায় তানভির আহমদ (২১) নামে এক মোটরসাইকেল আরোহীRead More



Comments are Closed