Main Menu

সিলেটের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের শিববাড়ি এলাকায় বুধবার দুপুরে সুরমা মেইলের বগি লাইনচ্যুত হওয়ায় ১ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ ফের স্বাভাবিক হয়েছে।

বুধবার সকালে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা সুরমা মেইলের বগি লাইনচ্যুত হওয়ায় সারাদেশের সাথে সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। খবর পেয়ে রেলের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। দুপুর আড়াইটার দিকে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

বুধবার দুপুর দেড়টার দিকে ট্রেনটি শিববাড়ি এলাকায় পৌঁছুলে এর পেছনের বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে বগিতে অবস্থানরত যাত্রীরা দুর্ভোগে পড়েন। তারা বগি থেকে নেমে ঢাকা-সিলেট হাইওয়েতে এসে মিনিবাস, সিএনজি চালিত অটোরিকশা ও রিকশাযোগে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে চলে যান। এ ঘটনায় কোন হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

Share





Related News

Comments are Closed