ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু আজ
বৈশাখী নিউজ ডেস্ক : ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি আজ বুধবার (৮ আগস্ট) থেকে শুরু হচ্ছে। যা চলবে আগামী ১২ আগস্ট (রবিবার) পর্যন্ত।
প্রথম দিন বিক্রি করা হবে ১৭ আগস্টের টিকেট। এছাড়া ১৫ আগস্ট থেকে বিক্রি করা হবে ফিরতি ট্রেনের টিকেট। যা চলবে আগামী ১৯ আগস্ট (সোমবার) পর্যন্ত।
প্রতিদিন ঢাকা ও চট্টগ্রাম স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় সকাল ৮টা থেকে শুরু হবে টিকেট বিক্রি। এর মধ্যে ঢাকায় ২৬টি কাউন্টার থেকে টিকেট বিক্রি করা হবে।
রেলওয়ে সূত্র জানায়, ৯ আগস্ট বিক্রি হবে ১৮ আগস্টের টিকেট। ১০ আগস্ট বিক্রি হবে ১৯ আগস্টের, ১১ আগস্ট বিক্রি হবে ২০ আগস্টের, ১২ আগস্ট বিক্রি হবে ২১ আগস্টের টিকেট।
একইভাবে ১৫ আগস্ট থেকে ঈদ ফেরত যাত্রীদের জন্য ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে। ফিরতি টিকেট ১৫ আগস্টে পাওয়া যাবে ২৪ আগস্টের টিকেট। একইভাবে ১৬, ১৭, ১৮ ও ১৯ আগস্টে যথাক্রমে পাওয়া যাবে ২৫, ২৬, ২৭ ও ২৮ আগস্টের টিকেট।
Related News
বিদ্যুৎ নিয়ে সব জেলা পরিষদকে সরকারের নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের প্রতিটি জেলা পরিষদের নিজস্ব স্থাপনায় আগামী ২০২৭ সালের জানুয়ারির মধ্যে ছাদভিত্তিকRead More
প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না অ্যান্টিবায়োটিক
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ করতে কঠোর মনিটরিং ব্যবস্থা জোরদারRead More



Comments are Closed