Main Menu

আহত নেতাকর্মীদের পাশে প্রধানমন্ত্রী

বৈশাখী নিউজ ডেস্ক : নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে আওয়ামী লীগ অফিসে দুর্বৃত্তদের হামলায় আহত দলের নেতাকর্মীদের চিকিৎসার খোঁজখবর নিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৭ আগস্ট) রাজধানীর শেরে বাংলা নগর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে যান দলীয় সভাপতি শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী হাসপাতালে প্রায় ৫০ মিনিট সময় কাটান। দুর্বৃত্তদের হামলায় এক চোখ বিকল হয়ে যাওয়া সেচ্ছাসেবক লীগের নেতা আরাফাতুল ইসলাম বাপ্পিসহ গুরুতর চার জনের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন তিনি। নেতাকর্মীদের উন্নত চিকিৎসার প্রয়োজনে বিদেশ পাঠাতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. রুহুল হক এমপি, ডা. হাবিবে মিল্লাত এমপি উপস্থিত ছিলেন।

এ বিষয়ে এনামুল হক শামীম বলেন, ‘গত ৪ ও ৫ আগস্ট কয়েক দফা আওয়ামী লীগ অফিসে হামলার ঘটনায় আহত নেতাকর্মীদের দেখতে আজ সাড়ে ৫টায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে আহত কর্মীদের খোঁজখবর নেন এবং উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।’

Share





Related News

Comments are Closed