কমলগঞ্জে ৪টি প্রতিষ্টানকে জরিমানা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২টি রেস্তোরা, একটি বেকারী ও একটি স্টেশনারী দোকান মালিককে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়।
মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন ও মাসুমা জান্নাতের নেতৃত্বে স্থানীয় পুলিশের সহায়তায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে নোংরা পরিবেশের কারণে মৃদুল হোটেল ও গ্রামবাংলা রেস্তোরাকে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। কাজী ফুডস নামের বেকারীতে নোংরা পরিবেশের কারণে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তাছাড়া দোকানে সুনির্দিষ্ট মূল্য তালিকা না থাকায় আজহম এন্টারপ্রাইজ নামের স্টেশনারী দোকানে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
Related News
জুড়ীতে অটোরিকশাচালককে হত্যার অভিযোগ, মা-মেয়ে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়েRead More
মৌলভীবাজারে ২ সিএনজির মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক তরুণী নিহত হয়েছেন। এRead More



Comments are Closed