আশ্চর্য গ্রহের সন্ধান পেলেন বিজ্ঞানীরা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: চেহারা তার অতিকায়। সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতির থেকেও কয়েক গুণ বড়। সবচেয়ে বড় কথা, এই অতিকায় গ্রহের মতো বস্তুটি কিন্তু কোনও নির্দিষ্ট নক্ষত্রকে ঘিরে পাক খাচ্ছে না! এমনই আশ্চর্য একটি গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। ‘দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল’ এ প্রকাশিত হয়েছে এই নতুন আবিষ্কারের কথা।
আন্তর্জাতিক ওয়েবসাইট ‘জিনহনেট.কম’ এ প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, এই গ্রহটি সূর্যের থেকে ২০ আলোকবর্ষ দূরত্বে অবস্থান করছে। তার বয়স ২০০ মিলিয়ন বছর।
অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির গবেষক মেলোডি কাও জানিয়েছেন, ঠিক গ্রহ নয়, বলা যায় মহাজাগতিক বস্তুটি গ্রহ ও ব্রাউন ডোয়ার্ফ নক্ষত্রের মাঝামাঝি একটি বস্তু। বস্তুটি থেকে শক্তিশালী চৌম্বক বিকিরণ প্রত্যক্ষ করেছেন বিজ্ঞানীরা। সেই বিকিরণ এত বেশি যে, পৃথিবীর মেরুপ্রদেশ থেকে তা দৃশ্যমান।
এই শক্তিশালী চৌম্বক বিকিরণকে খুঁটিয়ে দেখলে মহাজাগতিক বস্তুসমূহ সম্পর্কে নতুন নতুন পর্যবেক্ষণ করতে পারবেন বলে মনে করছেন বিজ্ঞানীরা।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed