Main Menu

ছাতকে তালাবদ্ধ ইউপি কার্যালয় খুলে দেয়ার দাবি

ছাতক প্রতিনিধি: ছাতকে সিংচাপইড় ইউনিয়ন পরিষদের কার্যালয় গত দুই সপ্তাহ ধরে তালাবদ্ধ থাকায় ইউনিয়নবাসীর মধ্যে তীব্র অসন্তুষের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবরে লিখিত আবেদন করা হলেও এখন পর্যন্ত ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালু করা হয়নি। সার্বিক এই পরিস্থিতিতে শনিবার বিকা‌লে বিক্ষুদ্ধ এলাকাবাসী পরিষদের ৭জন ইউপি সদস্যকে নিয়ে এক প্রতিবাদ সভাবেশ অনু‌ষ্টিত হয়।
পুরাতন ইউনিয়ন পরিষদ ভবনে ইউনিয়ন আ’লীগের সভাপতি ফারুক মিয়ার সভাপতিত্বে ও সাজু আহমদের পরিচালনায় আয়োজিত প্রতিবাদ সভাবে‌শে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোফাজ্জাল হোসেন, ইউপি সদস্য আজিজুর রহমান শান্ত, মহিম উদ্দিন, করম আলী, মো. মাসুক মিয়া, আঙ্গুর মিয়া, মহিলা সদস্যা হায়াতুন নেছা, সফিকা বেগম, নুর ইসলাম, কাচাব আলী, এলখাছুর রহমান, আব্দুর রজাক লালা, আক্কেল আলী, মুজিবুর রহমান, ইউপি ছাত্রলীগ নেতা খায়রুল হোসেন বেলাল ও পাভেল আহমদ রাব্বি প্রমূখ।
সভায় বক্তারা বলেন, ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন মো. সাহেলকে সাময়িক বরখাস্থ করার পর ইউপি চেয়ারম্যান পরিষদের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়ায় পরিষদের কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ফলে দূর-দুরান্ত থেকে সেবা নিতে আসা অসংখ্য নারী-পুরুষ সেবা না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন। সভায় বিভিন্ন ওয়ার্ডের সদস্য ও এলাকাবাসী দ্রুত পরিষদের কার্যালয়ের তালা খুলে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান।
উল্লেখ্য, সম্প্রতি হাওরের বোরো ফসলরক্ষা বাঁধের কাজের অতিরিক্ত বিল আদায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পাউবোর উপ-সহকারী প্রকৌশলীকে অবরুদ্ধ করার ঘটনায় গত ১৫ জুলাই ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন মো. সাহেলকে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে সাময়িক বরখাস্থ করে সংশ্লিষ্ট মন্ত্রনালয়। গত ১৭ জুলাই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে সরকারী ভাবে মো. মোফাজ্জল হোসেনকে দায়িত্ব দেয়া হয়। পরদিন ১৮ জুলাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরকারি আদেশ কপি সংগ্রহ করে পরিষদের কার্যালয়ে গিয়ে দেখেন পরিষদের কার্যালয়ে তালা ঝুলিয়ে রাখা হয়েছে।

Share





Related News

Comments are Closed