ডায়াবেটিস নিয়ন্ত্রণে ‘করলা চা’
স্বাস্থ্য ডেস্ক: করলা আপনার প্রিয় খাবার না হতে পারে, কিন্তু এর পুষ্টিগুণের কোনও শেষ নেই। নানাভাবে করলা খাওয়া যেতে পারে। তরকারিতে, সবজি রান্নায়, বিভিন্ন স্মুদি ও সবজির জুসের পুষ্টগুণ বাড়াতে অনেকেই ব্যবহার করে থাকেন করলা।
পুষ্টিবিদরা করলার উপকারিতা ভালোভাবে নেয়ার জন্য পান করতে বলেছেন করলার তিতা চা। এটি রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, লিভার পরিষ্কার করে, ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে। আসুন জেনে নেই করলা চা কীভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে।
রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ
রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে বলে প্রাচীনকাল থেকেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে করলার ব্যবহার হয়ে আসছে। করলার চা খেলে আপনি নিজের ব্লাড সুগার নিয়ন্ত্রণ করতে পারবেন।
রক্তের কোলেস্টেরল
করলা চা রক্তে কোলেস্টেরলের মাত্রা কমিয়ে শরীর সুস্থ রাখতে সাহায্য করে। তাই নিয়ম মেনে করলা চা খেলে রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে।
লিভার পরিষ্কার রাখে
লিভার পরিষ্কার রাখা খুবই জরুরি। লিভার আপনার শরীরের ভেতরকার বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে। ফলে বদহজম রোধ করে। তাই লিভার পরিষ্কার করতে খেতে পারেন করলা চা।
Related News
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৬৪
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাRead More
হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টো থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত)Read More



Comments are Closed