সৌদিতে আরো ৩ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে মক্কা আল-মোকাররমায় আরো তিন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। সোমবার (৩০ জুলাই) এই তিনজন মারা যান। মক্কায় বাংলাদেশ হজ অফিস থেকে এই তথ্য জানানো হয়েছে।
মৃত হজযাত্রীরা হলেন ফেনীর পরশুরাম উপজেলার আবদুল মতিন ভূঁইয়া বাড়ির জামাল উদ্দিন ভূঁইয়া (৭৪), পাসপোর্ট নম্বর বিআর ০৬৩৮৯৩২; ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুরাইয়া আক্তার (৬২), পাসপোর্ট নম্বর বি কে ০৬০৬৫৮৬ ও কুমিল্লার হোমনা উপজেলার চান্দের চর চেয়ারম্যান বাড়ির জয়নাল আবেদীন (৭০), পাসপোর্ট নম্বর বিআর ০১৮৯৯০০।
চলতি বছর সৌদি আরবে হজ করতে গিয়ে এখন পর্যন্ত মক্কা নগরীতে ১৩ বাংলাদেশি ইন্তেকাল করেছেন। এর মধ্যে দুজন নারী ও ১১ জন পুরুষ।
৩১ জুলাই মঙ্গলবার সকাল পর্যন্ত বাংলাদেশ থেকে ৭১ হাজার ৩১০ জন হজযাত্রী সৌদি আরবের মক্কা ও মদিনায় পৌঁছেছেন। এঁদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এসেছেন তিন হাজার ২২৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এসেছেন ৬৮ হাজার ০৮৪ জন।
আগামী ২০ আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
Related News
স্পেন থেকে দেশে ফেরার পথে দোহায় হার্ট অ্যাটাকে মৃত্যু প্রবাসীর
প্রবাস ডেস্ক: স্পেন থেকে বুকভরা স্বপ্ন নিয়ে দেশে ফিরছিলেন সিলেটের দক্ষিণ সুরমার ঝালোপাড়ার যুবক জাহেদRead More
প্রবাসে নিখোঁজ হবিগঞ্জের রিফাত, দেশে উৎকন্ঠায় পরিবার
প্রবাস ডেস্ক: পরিবারের মুখে হাসি ফোটাতে ছয় বছর আগে পাড়ি জমিয়েছিলেন ওমানে। রাজধানী মাসকাটের একটিRead More



Comments are Closed