ছাতকে ৩ দিন ধরে স্কুলছাত্রী নিখোঁজ
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে সাইদা জান্নাত অনিয়া (১২) নামের এক স্কুলছাত্রী তিন দিন ধরে নিখোঁজ রয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুলাই) স্কুল থেকে বাড়ি ফেরার পথে সে নিখোঁজ হয়।
সাইদা জান্নাত অনিয়া উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামের হাফিজ হারুন অর রশিদের কন্যা ও ছাতক শহরের চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। নিখোঁজ অনিয়ার পরিবার বর্তমানে শহরের ক্লাব রোড এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করছেন।
এ ব্যাপারে নিখোঁজ অনিয়ার মা লছনু বেগম চৌধুরী বৃহস্পতিবার রাতে ছাতক থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন (জিডি নং-১১১৬)।
ডায়েরি সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার শহরের বাসা থেকে বিদ্যালয়ে যায় অনিয়া। বিদ্যালয় ছুটি হলে সে আর বাসায় ফিরেনি। পরিবারের লোকজন বিদ্যালয়ে গিয়ে তার হাজিরা নিশ্চিত জেনে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখোজিসহ শহরে মাইকিং করেও তার কোন সন্ধান পায়নি। অনিয়ার পরিবার তার ফিরে আসার অপেক্ষার প্রহর গুনছে। অনিয়ার সন্ধান পেলে এই নাম্বরে (মোবাঃ ০১৭২৭-৫২১২৫৩) যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তার পরিবার।
Related News
ছাতকে পাগনা বড়বিলে ১০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় পাগনা বড়বিল জলমহালসহ বিভিন্ন জলাশয়কে কেন্দ্র করেRead More
সুনামগঞ্জে ৮৭ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, তদন্ত দাবি
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জ-কাছিরগাথি-বিশ্বম্ভরপুর সড়কের প্রায় ৮৭ কোটি টাকার উন্নয়নকাজ ঘিরে নিম্নমানেরRead More



Comments are Closed