সিলেটে এইচএসসিতে ১২ বছরে সর্বনিম্ন পাশের হার
বিশেষ প্রতিনিধি: সিলেট বিভাগে উচ্চমাধ্যমিকে (এইচএসসি) এবার পাশের হার গত ১২ বছরের মধ্যে সর্বনিম্ন। সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ৭১ হাজার ৬শ ৭৫ জন পরীক্ষার্থী। যার মধ্যে পাস করে ৪৪ হাজার ১শ ২৭ জন।
সিলেট শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, সিলেটে ২০০৬ সালে ৬৫.৪৫ শতাংশ, ২০০৭ সালে ৬৫.৯৮ শতাংশ, ২০০৮ সালে ৭১.১৭ শতাংশ, ২০০৯ সালে ৭৩.৯৬ শতাংশ, ২০১০ সালে ৭৬.১২ শতাংশ, ২০১১ সালে ৭৫.৬৮ শতাংশ, ২০১২ সালে ৮৫.৭৩ শতাংশ, ২০১৩ সালে ৭৯.১৩ শতাংশ, ২০১৪ সালে ৭৯.১৬ শতাংশ, ২০১৫ সালে ৭৪.৫৭ শতাংশ, ২০১৬ সালে ৬৮.৫৯ শতাংশ ও সর্বশেষ ২০১৭ সালে ৭২.০৩ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ন হয়। ফলে এক যুগের মধ্যে এবারই পাসের হার সবচেয়ে কম।
এবছর সিলেটে পাসের হার ৬২ দশমিক ১১ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৮৭৩ জন শিক্ষার্থী। যেখানে গত বছর সিলেটে পাসের হার ছিল ৭২ দশমিক ০৩ শতাংশ ও জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা ছিল ৭০০ জন।
গত বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুরে বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমেদ।
এসময় তিনি বলেন, পাশের হার কমলেও বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা। এতে করে শিক্ষার গুনগত মান বৃদ্ধি পেয়েছে বলে তিনি মনে করেন।
প্রসঙ্গত, শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে দশটি শিক্ষা প্রতিষ্ঠান। তবে দুইটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোন শিক্ষার্থী পাস করতে পারেনি।
Related News
শাবিতে ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখRead More
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হয়েছে। প্রকাশিতRead More



Comments are Closed