Main Menu

ঢাবির ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের একটি বহুতল নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ঘটনা ঘটেছে।

শনিবার (২১ জুলাই) বিকেল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, স্বপন (২৪) ও মাইদুল ইসলাম (২৬)। তাদের বাড়ি রংপুরে বলে জানা গেছে।

নিহতের সহকর্মী শান্ত দাস জানান, জগন্নাথ হলের ভিতরে পুরাতন আট তলা সন্তোষ ভট্টাচার্য ভবনের উপরে বর্ধিত অংশে কাজ করছিলেন তারা। বিকেলে স্বপন ও মাইদুল ওই ভবনের নবম তলার বাইরের পাশে মাচাং বেঁধে দেয়াল আস্তরের কাজ করছিলেন। এসময় মাচাং কাত হয়ে তারা দুইজনই নিচে পড়ে যায়।

গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Share





Related News

Comments are Closed