আত্মহত্যা করলেন তামিল অভিনেত্রী প্রিয়াঙ্কা
বিনোদন ডেস্ক: তামিল অভিনেত্রী প্রিয়াঙ্কা গতকাল বুধবার সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছেন। চেন্নাই পুলিশের বরাত দিয়ে বৃহস্পতিবার দুপুরে এমন খবরই জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।
পুলিশের ধারনা পারিবারিক কলহেই বিষাদগ্রস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন প্রিয়াঙ্কা। নিজের ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন তিনি। প্রাথমিক ধারনায় পুলিশ মনে করছে, স্বামীর সঙ্গে কোনো বিষয়ে কলহ তৈরি হয়েছিলো প্রিয়াঙ্কার।
এদিকে প্রিয়াঙ্কার পরিবারের সঙ্গে কথা বলেছে পুলিশ। প্রিয়াঙ্কার পরিবারের দাবী, প্রায় চার বছর হয়েছে অরুণ নামের একজনকে বিয়ে করেছিলেন প্রিয়াঙ্কা। কিন্তু তাদের এখনো কোনো সন্তান হয়নি। আর এই বিষয় নিয়েই নাকি স্বামীর সঙ্গেও বনিবনা হচ্ছিলো না তার। অবসাদে ভুগছিলেন প্রিয়াঙ্কা। গেল প্রায় দুই মাস ধরে তারা আলাদা থাকছিলেন। ধারনা করা হচ্ছে, এসব কারণেই শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেন এই অভিনেত্রী।
প্রিয়ঙ্কার মরদেহ পোস্ট মর্টেমের পর তার পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। অভিনেত্রীর স্বামীর বিরুদ্ধে এখনো কোনো মামলা না হলেও এরইমধ্যে অরুণকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। প্রিয়াঙ্কা রাত করে বাসায় ফিরতো বলে দুজন আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে পুলিশকে বলেন অরুণ।
প্রিয়াঙ্কা বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছিলেন। ‘ভামসাম’ নামের একটি টিভি সিরিয়ালে অভিনয়ের পর দর্শক মহলে বেশ সুনামও কুড়িয়েছিলেন এই অভিনেত্রী। এই সিরিয়ালেই মুখ্য ভূমিকায় অভিনয় করছিলেন ‘বাহুবলী’ খ্যাত তারকা অভিনেত্রী রাম্যা কৃষ্ণন। যিনি বাহুবলীর মায়ের চরিত্রে অভিনয় করেন।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed