এবারও কমেছে পাস ও জিপিএ-৫
বৈশাখী নিউজ ডেস্ক : উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় পাসের সঙ্গে জিপিএ-৫ও কমেছে। এবার জিপিএ-৫ পেয়েছে ২৯ হাজার ২শ ৬২ জন। যা গতবারের চেয়ে ৮ হাজার ৪শ ৬৪ জন কম। গতবার জিপিএ-৫ পেয়েছিল ৩৭ হাজার ৭২৬ জন শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১৯ জুলােই) সকাল ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফলাফল হস্তান্তর করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এসময় তিনি ফলাফলের কিছু অংশ তুলে ধরেন। দুপুর ১২টায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বিষয়ে একটি প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত ফলাফল তুলে ধরবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এবার ১০ বোর্ডে পাসের গড় হার ৬৬ দশমিক ৬৪ শতাংশ। যা গতবারের চেয়ে ২ দশমিক ২৭ শতাংশ কমেছে। গতবার পাসের হার ছিল ৬৮ দশমিক ৯১ শতাংশ।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed