তাহিরপুরে বিলুপ্ত প্রজাতির ‘বনরুই’ আটক
সুনামগঞ্জ প্রতিনিধি: ওপারের মেঘালয় পাহাড় থেকে সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের লোকালয়ে খাদ্যের সন্ধানে এসে বিলুপ্ত প্রজাতির বনরুই নামের একটি বন্যপ্রাণী আটক হয়েছে। মঙ্গলবার (১৭ জুলাই) সন্ধায় সিলেটের খাদিম নগরে থাকা সংরক্ষিত বনে বনরুইটিকে অবমুক্ত করা হয়েছে।
উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী বাঁশতলা গ্রাম থেকে মঙ্গলবার সকালে বন্যপ্রাণী বনরুইটিকে আটক করার পর তাৎক্ষণিক ভাবে স্থানীয় বন বিভাগে হস্তান্তর করা হয়।
জানা গেছে, ওপারের মেঘালয় পাহাড় থেকে খাদ্যের সন্ধানে নেমে এসে উপজেলার সীমান্তবর্তী বাশঁতলা গ্রামের চাঁন মিয়ার বসতঘরে ডুকে বনরুইটি মাটি খুঁড়ছিল মঙ্গলবার সকালে। পরিবারের লোকজন মাটি খুঁড়ার শব্দ পেয়ে কৌশলে বনরুইটিকে আটক করেন। এরপরই বড় আকৃতির বিরল প্রজাতির বনরুইিিটকে এক নজড় দেখার জন্য চাঁন মিয়ার বাড়িতে আশে পাশের গ্রামের লোকজন ভীড় করতে থাকেন।
সুনামগঞ্জ বনবিভাগের তাহিরপুরের ধলইরগাঁও বিট কর্মকর্তা বীরেন্দ্র কিশোর রায় জানান, সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মনিরুল ইসলাম মঙ্গলবার সন্ধায় খাদিম নগর সংরক্ষিত বনে বিলুপ্ত প্রায় বড় আকৃতির ওই বনরুইটি অবমুক্ত করেন।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed