সুনামগঞ্জে সাংবাদিকের ওপর দুর্বৃক্তদের হামলা
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে একদল দৃর্বৃক্ত লিপসন আহমদ (২২) নামের এক সাংবাদিকের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর জখম করেছে। আশংকাজনক অবস্থায় ওই সাংবাদিককে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাতেই সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৭ জুলাই) রাত সাড়ে ১০টায় সুনামগঞ্জ পৌর শহরের কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় এ হামলার ঘটনাটি ঘটে।
আহত সাংবাদিক লিপসন আহমদ সুনামগঞ্জ থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক পত্রিকার স্টাফ রিপোর্টার হিসাবে কর্মরত রয়েছেন।
এদিকে বুধবার সাংবাদিক লিপসনের ওপর হামলাকারীদের দ্রত গ্রেফতারের দাবি জানিয়েছেন তাহিরপুর উপজেলায় কর্মরত সাংবাদিক নেতৃবৃন্ধ, সুনামগঞ্জ প্রেসক্লাব ও সুনামগঞ্জ রিপোর্টাস ইউনিটের নেতৃবৃন্ধ।
লিপসন আহমদের বড় ভাই ফয়সল আহমদ জানান, মঙ্গলবার রাতে শহরের কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় দুর্বৃক্তরুপী কয়েকজন যুবক লিপসনকে পথ আগলে ধরে পার্শ্ববর্তী রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে নিয়ে যায়। সেখানে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখম করে ফেলে রেখে যায়। এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললে দুর্বৃত্তরা তাকে মৃত ভেবে ফেলে রেখে চলে যায়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান।
সেখানে তার শারীরীক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসকরা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এদিকে লিপসনের অবস্থার অবনতি হওয়ায় তার উপর হামলাকারী দৃর্বৃক্তরা কারা ছিল এবং কী কারনে তার ওপর হামলা করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত এখানো জানা যায়নি।
সুনামগঞ্জ সদর থানার ওসি মো. শহীদুল্লাহ জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে, তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed