সুনামগঞ্জে শাহিন হত্যা মামলার আসামী বাবলু গ্রেফতার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে আলোচিত মোটরমেকানিক শাহিন হত্যা মামলার আসামী জাহাঙ্গীর আলম ওরফে বাবলুকে পুলিশ গ্রেফতার করেছে। সে উপজেলার বারহাল গ্রামের আবদুল আলীর ছেলে।
মঙ্গলবার (১৭ জুলাই) ভোররাতে মামলার তদন্তাকরী অফিসার এসআই সাইফুর রহমান সফি বারহাল গ্রাম থেকে বাবলুকে গ্রেফতার করেন।
উল্ল্রেখ্য, ২০১৭ সালের ৭ ডিসেম্বর উপজেলার বারহাল গ্রামের আবদুল আলীর ছেলে জাহাঙ্গীর আলম বাবলু সুদের পাওনা আট হাজার টাকার জন্য শিমুলতলা গরিয়াবাজ গ্রামের হতদরিদ্র রিকশা চালক আজাদ মিয়ার ছেলে মোটর মেটানিক শাহিন মিয়াকে বাদাঘাট বাজার থেকে মোটরসাইকেলসহ ধরে নিয়ে নিজ বাড়িতে আটকে রাখে। এরপর তাকে নানা কায়দায় নির্যাতন করা হয়। একপর্যায়ে শাহিনের মৃত্যু হলে বাবলু তার মুখে বিষ ঢেলে চিকিৎসার জন্য রাতে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক শাহিনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে সুদের পাওনা ৮ হাজার টাকা পরিশোধ না করায় শাহিনকে বাড়িতে নিয়ে মোটরসাইকেল সহ আটকে রেখে মারপিট করে মুখে বিষ ঢেলে দিয়ে ছেলে হত্যার অভিযোগে ২০১৭ সালের ১০ ডিসেম্বর বাবলুর বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
তাহিরপুর থানার ওসি শ্রী নন্দন কান্তি ধর বলেন, মোটর মেকানিক শাহিন হত্যা মামলার আসামী বাবুলকে বুধবার আদালতে পাঠানো হয়েছে।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed