মরণোত্তর চক্ষুদান করলেন কর্ণ বাবু দাস
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সন্ধানী চক্ষুদান সমিতি’র কাছে মরণোত্তর চক্ষুদান করে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সুনামগঞ্জের কর্ণ বাবু দাস।
কর্ণ বাবু তার অনুভূতি থেকে বলেন “আমি যখন পৃথিবীতে থাকবনা, কিন্তু আমার চক্ষু দ্বারা অন্য একজন পৃথিবীর আলো দেখবে” এর চাইতে উত্তম মৃত্যু আর কি হতে পারে ? এমন অনুভূতি থেকেই আমি আমার মা-বাবা কে উৎসর্গ করে মরণোত্তর চক্ষুদান করেছি।
মরণোত্তর চক্ষুদানের এই দৃষ্টান্ত প্রথম নয়, বিশ্বের অনেক জ্ঞানি গুনি, সরকার প্রধানরাও এভাবে মরণোত্তর চক্ষু দান করেছেন। বাংলাদেশেও এর সংখ্যা একবারে নঘন্য নয়, এ পর্যন্ত এই দেশে ৩৬ হাজারেরও বেশী রেজিস্টার্ড চক্ষুদাতা রয়েছেন।
কর্ণ বাবু সুনামগঞ্জে রক্তদান, পথশিশু সহ বিভিন্ন মানবিকতার কাজ করে থাকেন। তিনি এ পর্যন্ত ৯ বার রক্তদান করেন। কর্ণ বাবু দাস রক্তদান ও স্বেচ্ছাসেবী সংগঠন বিশ্বজন এর প্রতিষ্ঠাতা। কর্ণ বাবুর চক্ষুদানের আইডি নং হলো-এস.আই.ই.বি.ও.এন-১০৭৬।
Related News
সুনামগঞ্জে হাওরের বাঁধ ভেঙে তলিয়ে গেছে জমির ফসল
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: পাহাড়ি ঢলের পানির চাপে সুনামগঞ্জের মধ্যনগরের ইকরছড়ি (এরনবিল) হাওরেরRead More
সুনামগঞ্জে বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের হাওরে ধান কাটার সময় বজ্রপাতে তিন কৃষকের মৃত্যুRead More



Comments are Closed