শ্রীমঙ্গলে ৩য় নিলামে ৪৪ কোটি টাকার চা বিক্রি
শ্রীমঙ্গল সংবাদদাতা: দেশের চায়ের দ্বিতীয় নিলাম কেন্দ্র মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৩য় নিলামে ৪৪ কোটি টাকার চা বিক্রি করা হয়। সোমবার (১৬ জুলাই) ‘টি ট্রেডাস এন্ড প্লান্টারস এসোসিয়েশন বাংলাদেশ’র ব্যবস্থাপনায় শ্রীমঙ্গলের মৌলভীবাজার রোডস্থ খাঁন টাওয়ারের চা নিলাম কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে এ নিলাম কার্যক্রম। মাঝখানে দুপুরের খাবার বিরতির জন্য কিছু সময় নিলাম কার্যক্রম বন্ধ থাকে।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, সোমবারের নিলামে দেশের বিভিন্ন স্থান থেকে অর্ধশতাধিক বায়ার ও ৭টি ব্রোকার হাউজ অংশ নেয়। ৩য় নিলামে বিভিন্ন বাগানের ১৮ লক্ষ ৪ হাজার কেজি চা বিক্রয়ের জন্য উত্তোলন করা হয়। এর মধ্যে ১৭ লক্ষ কেজি চা বিক্রয় হয় যা টাকার মুল্যে প্রায় ৪৪ কোটি টাকা এবং সর্বোচ ৪৫০ টাকা কেজি দরে চা বিক্রয় হয়।
এবছরের মে মাস থেকে শুরু হওয়া দেশের চায়ের দ্বিতীয় নিলাম কেন্দ্র মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চায়ের প্রথম নিলামে চা উঠে ৫ লাখ ৫৭ হাজার কেজি, ২য় নিলামে ১২ লক্ষ ৮৮ হাজার ৬৫০ কেজি ও গত সোমবার ৩য় নিলামে উত্তোলন করা হয় ১৮ লক্ষ ৪ হাজার কেজি। প্রথম নিলাম থেকে ৩য় নিলামে প্রায় ৩ গুন বেশী চা উঠে।
এ ব্যাপারে স্থানীয় চা বাগান মালিকগন জানান, তারা খুবই আশাবাদী। দিন দিন চায়ের চাহিদা বাড়ছে। আরো কিছু সুযোগ সুবিধা বাড়লে এক সময় শ্রীমঙ্গলই হবে চায়ের প্রধান নিলাম কেন্দ্র।
এদিকে পর পর ৩টি অকশন সফলভাবে পরিচালনা করার পর সোমবার দুপুরে প্রতিষ্ঠানের পক্ষ থেকে এক প্রেসব্রিফিংয়ের মাধ্যমে টি ট্রেডাস এন্ড প্লান্টারস এসোসিয়েশন বাংলাদেশ এর কর্মকর্তারা সফলতার সাথে চা নিলাম এগিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও চা নিলাম পরিচালনাকারী টি টের্ডাস এসোসিয়েশন অব বাংলাদেশ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং চা নিলাম কেন্দ্রটি এগিয়ে নিয়ে যেতে সরকারের দৃষ্টি আর্কশন করে চট্টগ্রামের সাথে সিলেটের আরো একটি ট্রেন চালু করা ও বর্তমানে চালু উদয়ন ও পাহাড়িকা ট্রেনে আরো দুটি এসি কর্ম্পামেন্ট সংযোজন করার দাবী জানান।
প্রেস বিফিং-এ উপস্থিত ছিলেন টি ট্রেডাস এন্ড প্লান্টারস এসোসিয়েশন বাংলাদেশ এর আহবায়ক ড. এ কে এম আব্দুল মোমেন, সদস্য সচিব জহর তরফদার, সিনিয়র সদস্য সিরাজুল ইসলাম চৌধুরী, চা বাগান মালিক সৈয়দ মনসুরুল হক ও নুরুল ইসলাম চৌধুরী প্রমুখ।
এদিকে আগষ্ট মাস থেকে ২টি করে অকশন করার ব্যাপারেও আশা প্রকাশ করেন টি ট্রেডাস এন্ড প্লান্টারস এসোসিয়েশন বাংলাদেশ এর কর্মকর্তারা।
Related News
ছেঁড়া-ফাটা নোট নিয়ে সুখবর
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব তফসিলি ব্যাংকে ছেঁড়া, ফাটা ও অপ্রচলনযোগ্য নোটRead More
দেশের বাজারে কমল স্বর্ণের দাম
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্সRead More



Comments are Closed