টাঙ্গাইলে আসামি বহনকারী মাইক্রোবাস দূর্ঘটনায় নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: টাঙ্গাইল শহরে একটি আসামি বহনকারী মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ সদস্যসহ দগ্ধ হয়েছেন চারজন।
মঙ্গলবার (১৭ জুলাই) ভোর ৫টার দিকে শহরের কুমুদিনী কলেজ মোড়ে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নারায়ণগঞ্জের সোনারগাঁও চৌধুরীবাড়ী এলাকার স্কুলছাত্রী জান্নাতুল ফেরদৌস বর্না (১৯), তার খালাতো ভাই ফারুক (৪২) এবং মামা সিরাজুল ইসলাম (৫৫)।
আহতরা হলেন- নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার এসআই তানভীর (৩৩), এএসআই হাবিব (৩০), পুলিশ কনস্টেবল আজাহার (৪৫) ও মাইক্রোবাস চালক মুন্সিগঞ্জ জেলার গজারিয়া এলাকার আকতার (৩৫)। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার উপপরিদর্শক (এসআই) তানভীর আহমেদ জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা থেকে মাইক্রোবাস নিয়ে তারা কয়েকজন পুলিশ সদস্যসহ অপহৃত জান্নাতুল ফেরদৌস বর্নাকে উদ্ধার করতে রাজশাহী যায়। সেখান থেকে ফেরার পথে টাঙ্গাইল শহরের নতুন বাসস্ট্যান্ড সিএনজি পাম্প থেকে গ্যাস নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের উদ্দেশে রওনা হয়।
শহরের কুমুদিনী কলেজ মোড় সড়কে স্পিড ব্রেকারের প্রচণ্ড ঝাঁকুনিতে মাক্রোবাসের পিছনে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে মুহুর্তের মধ্যেই গাড়িতে আগুন লেগে যায়। এতে ঘটনাস্থলেই জান্নাতুল ফেরদৌস বর্না ও তার খালাতো ভাই ফারুক নিহত হয়। গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে বর্নার মামা সিরাজুল ইসলামের মৃত্যু হয়।
Related News
নরসিংদীর আড়িয়াল খাঁ নদ থেকে যুবকের বস্তাবন্ধি লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া বিদ্যালয়ের পূর্ব পাশে অবস্থিত আড়িয়াল খাঁRead More
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫০, ২৬ কারখানায় ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভRead More



Comments are Closed