ছাতকে নৌকা ডুবে পাথর শ্রমিক নিহত, আহত ২
ছাতক সংবাদদাতা: ছাতকে বাল্কহেড নৌকার ধাক্কায় ফেরী নৌকা ডুবে ছয়ফুল ইসলাম (২৯) নামের এক পাথর শ্রমিক নিহত ও দুই শ্রমিক আহত হয়েছে। এসময় ফেরী নৌকায় থাকা আরো কয়েকজন নিখোঁজ রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
রোববার (১৫ জুলাই) দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোয়ালগাঁও এলাকায় পিয়াই নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছয়ফুল ইসলাম জামালগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের মোহাম্মদ উদ্দিনের পুত্র। একই এলাকার বাসিন্দা আহত পাথর শ্রমিক আছির আলী (৫০) ও আরাফাত আলী (৪৫)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাঠবডির একটি ফেরী নৌকা যোগে ১০-১২ জন শ্রমিক গোয়ালগাঁও এলাকায় পিয়ান নদীতে থাকা নৌকায় পাথর লোডিংয়ের কাজে যাচ্ছিল। গন্তব্যে থাকা নৌকার কাছে ফেরী নৌকাটি পৌছলে গোয়ালগাঁও অতিক্রম করে যাওয়া একটি বাল্কহেড ফেরী নৌকাকে চাপা দেয়। এতে নৌকাটি ভেঙ্গে তলিয়ে গেলে ফেরীতে থাকা পাথর শ্রমিকরা নদীতে ঝাপ দেয়।
এ সময় শ্রমিকদের অনেকেই কুলে উঠলেও ছয়ফুলসহ কয়েকজন শ্রমিক নিখোঁজ হয়। পরে পাথর লোডিংয়ে থাকা শ্রমিকরা আহত অবস্থায় ছয়ফুল ইসলাম, আরাফাত আলী ও আছির আলীকে উদ্ধার করে ছাতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ছয়ফুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ছাতকের পাথর ব্যবসায়ী নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে জানান, নৌ-দুর্ঘটনা এড়াতেই ভারী নৌযানকে পিয়ান নদীর গোয়ালগাঁও পয়েন্ট অতিক্রম না করে লোডিং করতে বলা হয়েছে। প্রশাসন, জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের সমন্বয়ে করা ডিড কিছু-কিছু ব্যবসায়ীরা অমান্য করায় এ ধরনের নৌ-দুর্ঘটনা ঘটে যাচ্ছে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed