কোম্পানীগঞ্জে অধ্যক্ষের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জের এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার (১৪ জুলাই) পাড়ুয়া নোয়াগাও ইসলামিয়া দাখিল মাদরাসায় শিক্ষার্থীদের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষক মানুষ গড়ার কারিগর, সমাজ গড়ার কারিগর। সমাজের কারিগরদের উপর হামলাকারী কেউ কোন গ্র“পের দলের হতে পারে। সন্ত্রাসী সর্বত্রই সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এম. সাইফুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম আপাদমস্তক একজন সুন্দর মনের মানুষ। হাজার হাজার শিক্ষার্থীকে তিনি মানুষ করেছেন। তারা বর্তমানে সরকারের বিভিন্ন উচ্চপদস্থ দায়িত্ব পালন করছে। সমাজের এ কারিগরের হামলাকারীকে অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। বক্তারা প্রশাসনকে হুশিয়ারী দিয়ে বলেন, অধ্যক্ষ নজরুল ইসলামের হামলাকারীদের গ্রেফতারে টালবাহানা করলে ছাড় দেয়া হবে না। তাই প্রশাসনের প্রতি জোর দাবি জানান হামলাকারীদের গ্রেফতার ও শাস্তি দিতে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন নোয়াগাও ইসলামিয়া দাখিল মাদরাসা ম্যানেজিং কমিটির সভাপতি মো. সাইফুল ইসলাম, মাদরাসা সুপার মাওলানা হাবিবুর রহমান, অভিবাবক সদস্য ও পিটিএ কমিটির সভাপতি মোস্তফা আহমদ, ফরিদ আহমদ, সুরুজ আলি, আলা উদ্দীন, ইলা মিয়া, মাদরাসাশিক্ষক সিদ্দিকুর রহমান, মুর্শিদ আলম, আব্দুল মন্নান, নাছির উদ্দিন, আব্দুলাহ মাশহুদ, ছায়ফুল আলম, মাজেদা আক্তার, মিলিনা আকতার প্রমুখ। এছাড়াও মাদ্রাসার ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed