আজমিরীগঞ্জে সাত আ.লীগ নেতা বহিষ্কার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের আজমিরীগঞ্জের সাত আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। উপজেলা পরিষদের উপ-নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে তাদেরকে বহিষ্কার করা হয়।
বহিষ্কৃতরা হলেন- আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফ উদ্দিন, কোষাধ্যক্ষ রওশন আলী, কৃষি বিষয়ক সম্পাদক খালেদুজ্জামান, প্রচার সম্পাদক স্বাধীন মিয়া, সদস্য সামছু মিয়া, সদস্য প্রাক্তন মেম্বার জাহাঙ্গীর আলম ও আজমিরীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলী নেওয়াজ চৌধুরী।
বৃহস্পতিবার (১২ জুলাই) বিকেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিছবাহ উদ্দিন ভূঞা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোয়ার আলী তাদের বহিষ্কার করেন।
মনোয়ার আলী জানান, ৭ জুলাই উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভার সিদ্ধান্ত অনুযায়ী দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করা উল্লেখিত সাত নেতাকে ১২ জুলাইয়ের মধ্যে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার জন্য সময় দেয়া হয়। অন্যথায় তাদের দলের গঠনতন্ত্র অনুযায়ী বহিষ্কার করা হবে বলে জানানো হয়। কিন্তু তারা এতে কর্ণপাত না করায় তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি আরও জানান, বহিষ্কৃত নেতারা শুধু দল এবং দলীয় প্রার্থীর বিরোধীতাই করেননি। তারা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছেন এবং সাধারণ জনগণকে ভয়ভীতি প্রদর্শন করছেন। আওয়ামী লীগের চেতনাধারী কোনো নেতা সাধারণ লোকজনকে ভয় দেখাতে পারে না বা নৌকার বিরুদ্ধে অবস্থান নিতে পারে না।
Related News
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সবজি ব্যবসায়ী মো. মকসুদ আলী (৩৫) শায়েস্তাগঞ্জের অলিপুর এলাকায়Read More
হবিগঞ্জে কোটি টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে ৫৫ বিজিবির অভিযানে কাভার্ড ভ্যানসহ বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্যRead More



Comments are Closed