Main Menu

কানাইঘাটের সেই ধর্ষিত শিশুর জবানবন্দী

বিশেষ সংবাদদাতা: সিলেটের কানাইঘাটের ১০ বছরের ধর্ষিত শিশুটির জবানবন্দী গ্রহন করেছেন আদালত।

বুধবার (১১ জুলাই) দুপুরে সিলেটের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে নারী ও শিশু নির্যাতন আইনের ২২ ধারায় শিশুটির জবানবন্দী গ্রহন করেন ম্যাজিষ্ট্রেট মাহবুবুর রহমান।

মেয়েটির অভিভাকরা জানিয়েছেন জবানবন্দীতে সে জানিয়েছে, গত ২৫ জুন তাকে ধর্ষণ করেছে তার চাচার শ্যালক খলিল উল্লাহ (২৫)। সে কানাইঘাট উপজেলার কানাইঘাট ইউনিয়নের নিজচাউড়া গ্রামের আব্দুস শুকুরের পুত্র।

সেদিন মেয়েটির বাড়িতে খলিল বেড়াতে এসেছিল। বিকালে আম নিয়ে মেয়েটিকে তার চাচীর ঘরে যাওয়ার জন্য ডাক দেয় খলিল। অবুঝ শিশুটি ঐ ঘরে গেলে খলিল তাকে ধর্ষণ করে। ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। ধর্ষণের পর মেয়েটির মায়ের কথা শুনে খলিল দ্রুত পালিয়ে যায়।

এরপর শিশুটিকে কানাইঘাট থানায় নিয়ে যাওয়া হলে পুলিশ তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠায়।

সেখানে ৫দিন চিকিৎসার পর ১ জুলাই মেয়েটিকে ছাড়পত্র দেওয়া হয়।

এ ঘটনায় ২৮ জুন কানাইঘাট থানায় একটি মামলা দায়ের (১৮-২৮/০৬/২০১৮) করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা এ এস আই সঞ্জিত কুমার রায় জানিয়েছেন, ঘটনার পর থেকে আসামী খলিল উল্লাহ পলাতক রয়েছে। আমরা তার অবস্থান নির্নয় ও গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

উল্লেখ্য, মেয়েটির বাড়ি কানাইঘাট উপজেলার ২নং লক্ষিপ্রসাদ ইউনিয়নে। সে একটি মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়ছে।

Share





Related News

Comments are Closed