Main Menu

কানাইঘাটে দুটি প্রতিষ্টানকে জরিমানা

কানাইঘাট প্রতিনিধিঃ সিলেটের কানাইঘাটে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার ও তামাক নিয়ন্ত্রন আইনে দু’টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুর ১২টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কানাইঘাট উত্তর বাজারস্থ রাজমহল শাখায় মেয়াদোত্তীর্ণ পন্য পাওয়ায় ২ হাজার টাকা ও উপজেলা সেন্টারের ডেইলী এন্টারপ্রাইজে ধূমপান ও তামাক দ্রব্যের বিজ্ঞাপন টানানোর দায়ে ১শ টাকা জরিমানা আদায় করেন।
এ সময় উপস্থিত ছিলেন, স্যানেটারী ইন্সপেক্টর আবুল কালাম আজাদ, থানার এসআই খাইরুল ইসলাম।

Share





Related News

Comments are Closed