একাদশে ভর্তি বঞ্চিতদের আবেদন শুরু আজ
বৈশাখী নিউজ ডেস্ক : চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে তিন দফায় সুযোগ দেওয়ার পরও যেসব শিক্ষার্থী ভর্তি হতে পারেননি, তাদের আবার আবেদনের সুযোগ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আজ সকাল থেকেই ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারছেন ছাত্র-ছাত্রীরা। আগামীকাল ১১ জুলাই পর্যন্ত চলবে এই কার্যক্রম।
আবেদন শেষ হওয়ার পর মেধা তালিকা প্রকাশ করা হবে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
কয়েকদিন ধরে দেখা যাচ্ছে, ভর্তি বঞ্চিত শিক্ষার্থীরা অভিভাবকসহ ঢাকা বোর্ডে ভিড় জমাচ্ছেন। কর্মকর্তাদের দ্বারে দ্বারে ঘুরছেন। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েও ভর্তির জন্য মনোনয়ন না দেয়া শিক্ষার্থী আছে।
এ ব্যাপারে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ডের আহ্বায়ক অধ্যাপক জিয়াউল হক বলেন, অনলাইনে স্বচ্ছ প্রক্রিয়ায় ভর্তি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। যেসব শিক্ষার্থী তার পছন্দের কলেজ বা মাদ্রাসার আসন সংখ্যার বিপরীতে নিজের মেধাক্রম বিবেচনা ছাড়া আবেদন করেছে তারাই বঞ্চিত হয়েছে।
তিনি পরামর্শ দিয়ে বলেন, এখন যে আবেদনের সুযোগ দেয়া হয়েছে, এ ক্ষেত্রেও শিক্ষার্থীদের উচিৎ হবে নিজের মেধাতালিকা অনুযায়ী কলেজের পছন্দক্রম দেয়া। মেধাক্রম বেশি পেছনে হলে আর কলেজে আসন কম থাকলে আবেদন না করাই শ্রেয়। কেননা, তারা তখন পছন্দের কলেজ পাবে না।
বোর্ড সূত্রে জানা গেছে, একাদশ শ্রেণির তিন ধাপের ভর্তির তালিকা প্রকাশের পর এ পর্যন্ত সাধারণ আট বোর্ডের অধীনে সাড়ে ১১ লাখ শিক্ষার্থী ভর্তি হয়েছে। চলতি বছর মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ১৫ লাখ ৭৬ হাজার ১০৪ জন শিক্ষার্থী পাস করলেও ১২ লাখ ৬৬ হাজার ৩৬১ জন আবেদন করেন। তাদের মধ্যে তিন ধাপে মোট ১২ লাখ ২৮ হাজার ১৫ জনকে ভর্তির জন্য মনোনীত করা হয়।
Related News
একাদশে ভর্তির ফল প্রকাশ, দুই ধাপে আসন পেল যত শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হয়েছে। শনিবারRead More
১৯ মার্চ থেকে শুরু হবে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭Read More



Comments are Closed