শীতলক্ষ্যায় ট্রলারদুর্ঘটনা: ৪ জনের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে লঞ্চের ধাক্কায় একটি যাত্রীবাহী ট্রলার থেকে পড়ে ৫ যাত্রী নিখোঁজের ঘটনায় ৪ জনের লাশ উদ্ধার করেছে ডুবুরিরা। দ্বিতীয় দিনের মতো মঙ্গলবার সকাল থেকে শীতলক্ষ্যায় তল্লাশী শুরু করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ফায়ার ঘাট থেকে কেরোসিন ঘাট এলাকায় এ পর্যন্ত ৪ জনের মৃতদেহ উদ্ধার করেছে।
এদের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- বন্দর উপজেলার ইসলামপুর গ্রামের রমিজ উদ্দিনের ছেলে ইমন(২৪), একই উপজেলার মদনগঞ্জের কালা চাঁন মিয়ার ছেলে দ্বীন মোহাম্মদ(২৪), শান্তি নগরের ফকির চাঁনের ছেলে জনি(২৩)। আরেকজন অজ্ঞাত এক যুবক।
এখনো নিখোঁজ রয়েছেন সুজন (১৯) ও জনি (২২)। তারা দুজনই বন্দর উপজেলার মদনগঞ্জ শান্তিনগর এলাকার বাসিন্দা।
ঘটনাস্থল থেকে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশনের ওয়্যার হাউজ পরিদর্শক রনজিৎ জানান, গত রোববার রাত সোয়া ৯টায় শহরের সেন্ট্রাল খেয়াঘাট থেকে ১০০ থেকে ১৫০ জন যাত্রী নিয়ে মদনগঞ্জ ঘাটের উদ্দেশ্যে যাওয়ার সময় ট্রলারটি মোড় ঘুরাতে গিয়ে ঘাটের পাশে আগে থেকে থামিয়ে রাখা লঞ্চের সঙ্গে ধাক্কা খায়।
ওই ঘটনায় ৫ জন নিখোঁজ রয়েছে বলে তাদের স্বজনরা ফায়ার সার্ভিসকে জানালে সোমাবার সকাল ৬টা থেকে ১৩ জনের একটি ডুবুরি দল শীতলক্ষ্যা নদীতে তল্লাশী শুরু করে।
Related News
ঢাকার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে মিনিটের ব্যবধানে পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতেRead More
ঢাকার মিরপুরে যাত্রীবাহী দুই বাসে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুরে খুব প্রায় একই সময়ে (মিনিটের ব্যবধানে) দুইটি যাত্রীবাহী বাসে আগুন লাগারRead More



Comments are Closed