আন্দোলনকারীদের উপর নির্যাতন বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলা ও নির্যাতন বন্ধের দাবি জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
সোমবার (৯ জুলাই) মানবাধিকার বিষয়ক এই সংগঠন এক বিবৃতিতে এ দাবি জানায়।
বিবৃতিতে, কোটা সংস্কার আন্দোলনের কর্মসূচিতে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলামের উপর হামলার নিন্দা জানানোর পাশাপাশি তার উন্নত চিকিৎসার দাবি জানানো হয়।
আসক নির্বাহী পরিচালক শিপা হাফিজা কর্তৃক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে, গত ২ জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে মরিয়ম মান্নান ফারাহ নামে এক ছাত্রীকে নিরযাতনকারীদের চিহ্ণিত করে আইনের আওতায় আনারও দাবি জানানো হয়।
পাশাপাশি বিবৃতিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলা ও হামলায় আহতদের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা না দেয়ার ঘটনায় গভীর উদ্বেগ জানানো হয়।
Related News
আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকার একটি তৈরি পোশাক কারখানায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায়Read More
দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার, প্রথম স্ত্রীসহ পুলিশ হেফাজতে এমপি নজরুল
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয়Read More



Comments are Closed