ইবিতে যৌন নিপীড়ন বিরোধী বিক্ষোভকারীদের প্রক্টরের হুমকি
শাহাব উদ্দীন অসীম, ইবি প্রতিনিধি: নিজ বিভাগের ছাত্রীকে যৌন নিপীড়ন করার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফিন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় কুমারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। এসময় বিক্ষোভ মিছিল পন্ড করতে প্রক্টর প্রফেসর ড. মো: মাহবুবর রহমান বিক্ষোভকারী শিক্ষার্থীদেরকে হুমকি দেন।
জানা গেছে, রবিবার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের ঝাল চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে ব্যবসায় প্রশাসন অনুষদে গিয়ে পৌঁছায়। এসময় ফিন্যান্স বিভাগের কয়েকজন শিক্ষার্থী বিক্ষোভ মিছিলে বাঁধা দেয়। এসময় বিক্ষোভকারী শিক্ষার্থীদের সাথে বাঁধা প্রদানকারীদের হাতাহাতি হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো: মাহবুবর রহমান ঘটনাস্থলে আসেন। এসময় তিনি নিজ মোবাইলে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ভিডিও নেন। তিনি বিক্ষোভরত শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, ‘আমি জানতে চাই ফিন্যান্স বিভাগ বাদে আর কারা এখানে আছে। এই সবাই দাঁড়াও, এই সবাই দাঁড়াও কেউ যাবে না। প্রক্টরের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থীদের নিয়ে বিক্ষোভকারীদের উপর চড়াও হন। এসময় প্রক্টর বিক্ষোভকারী শিক্ষার্থীদের বহিরাগত বলে দাবি করেন এবং তাদের কাছে আইডি কার্ড দেখতে চান। শিক্ষার্থীরা তাদের আইডি কার্ড দেখালে তিনি দুইজনের কাছ থেকে আইডি কার্ড ছিনিয়ে নেন। পরে ফিন্যান্স বিভাগের উপস্থিত শিক্ষক ও প্রক্টরিয়াল বডির সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
এঘটনায় বিক্ষোভরত শিক্ষার্থীরা প্রক্টর প্রফেসর ড. মো: মাহবুবকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, ‘আমাদের সাথে বিক্ষোভ চলাকালে ফিন্যান্স বিভাগের কিছু শিক্ষার্থী আমাদের ওপর চড়াও হয়। এসময় প্রক্টর উপস্থিত হয়ে তার দায়িত্ব পালন না করে আমাদের হুমকি দিয়েছে। আর তার উস্কানি পেয়েই ফিন্যান্সের কিছু শিক্ষার্থী আমাদের মারতে উদ্যোত হয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।
এবিয়য়ে প্রক্টর প্রফেসর ড. মো: মাহবুবর রহমান বলেন, ‘বিক্ষোভকারী দুই শিক্ষার্থীর আইডি কার্ড নেয়া হয়েছে। ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
Related News
খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে আজমল নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।Read More
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More



Comments are Closed