চট্টগ্রামে সৈকতে গোসল করতে নেমে তিন ছাত্র নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে গোসল করতে নেমে তিন ছাত্র নিখোঁজ হয়েছেন। শুক্রবার (৬ জুলাই) বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সীতাকুন্ড স্টেশনের ইনচার্জ ওয়াসী আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।।
ওই এলাকার ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ হাসান জানান, সাইফুল ইসলাম (২৭), আলাউদ্দিন (২৫) ও ইয়াছিন (১৯) নামে তিনজন নিখোঁজ রয়েছেন। তারা সবাই চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার ঝাউতলা এলাকার বাসিন্দা।
নিখোঁজদের স্বজনরা জানান, সাপ্তাহিক ছুটির দিনে পরিবারের সদস্যরা মিলে আজ সকালে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে বেড়াতে যান তারা। সেখানে দলবেঁধে পরিবারের সদস্যরা গোসল করতে নামেন। এ সময় ওই তিনজন সাগরের ঢেউয়ের সাথে হারিয়ে যান।
এদিকে, খবর পেয়ে স্থানীয় লোকজন সাগরে ইঞ্জিন বোট নিয়ে নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে অপরাটের রুহুল আমিন জানান, সীতাকুন্ডের বাঁশবাড়িয়ায় সাগরে নিখোঁজ ৩ জন পর্যটককে উদ্ধারে সীতাকুন্ড ফায়ার সার্ভিসের ডুবুরী টিম কাজ করছে। চট্টগ্রামের রিজার্ভ শাখার ডুবুরী টিমও পথে আছে।
এর আগে গত ২২ জুন একই এলাকায় ঢাকার নারায়ণগঞ্জের দুই শিক্ষার্থি সাগরে ডুবে মারা যায়।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed