বাহুবলে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
হবিগঞ্জ সংবাদদাতা: বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নে কোর্টআন্দর গ্রামে এক ব্যবাসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা বাড়ির মহিলাদের হাত পা বেধে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।
গত ৪ জুলাই বুধবার দিবাগত গভীর রাতে এ ঘটনাটি ঘটে।
ওই গ্রামের ব্যবসায়ী হেলাল মিয়া দীর্ঘদিন ধরে ঢাকায় কাপড়ের ব্যবসা করে আসছেন। বাড়িতে শুধু কয়েকজন মহিলা থাকেন। এ সুযোগে একদল মুখোশধারী ডাকাতদল ঘরের গ্রীল কেটে দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে মহিলাদেরকে হাত পা বেধে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ ভরি স্বর্নালংকার, মুল্যবান কাপড়চোপড়, নগদ ৩ হাজার টাকা ও ৪টি দামী মোবাইল সেটসহ ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এক পর্যায়ে স্থানীয় লোকজন তাদেরকে ধাওয়া করলে পালিয়ে যায়।
খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার সকালে বাহুবল থানার এসআই আমৃত রায় ও শহীদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে বাহুল থানার ওসি মাসুক আলী জানান, বিষয়টি শুণে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুর্বৃত্তদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Related News
হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে একRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক (লেভেল-১, সেমিস্টার-১) শ্রেণিতেRead More



Comments are Closed