শিক্ষার্থীরা রাত ৮টার পরে বাইরে থাকলে আটকের নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: উঠতি বয়সী কোনো শিক্ষার্থী রাত আটটার পর বাসার বাইরে থাকলে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন রাজবাড়ীর পুলিশ সুপার (এসপি)। চলমান সামাজিক সমস্যা রোধের পরিপ্রেক্ষিতে তিনি এ নির্দেশ দেন।
বুধবার (৪ জুলাই) দুপুরে রাজবাড়ী শহরের ডা. আবুল হোসেন কলেজ কর্তৃপক্ষ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর এসপি আসমা সিদ্দিকা মিলি।
এসপি বলেন, ‘উঠতি বয়সী ছেলেমেয়েরা রাত আটটার পরে বাইরে থাকতে পারবে না। আমি থানার ওসিদের নির্দেশ দেব, আপনারা তাদের আটক করে থানায় নিয়ে আসুন। অভিভাবকেরা থানায় এসে মুচলেকা দিয়ে তাদের ছাড়িয়ে নিয়ে যাবে।’
ওই সচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ এ বি এম মঞ্জুরুল আলম। সভায় উপস্থিত সবাই ইভ টিজিং, মাদক ও জঙ্গিবাদকে হাত উঁচিয়ে ‘না’ বলেন।
Related News
নরসিংদীর আড়িয়াল খাঁ নদ থেকে যুবকের বস্তাবন্ধি লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া বিদ্যালয়ের পূর্ব পাশে অবস্থিত আড়িয়াল খাঁRead More
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫০, ২৬ কারখানায় ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভRead More



Comments are Closed