Main Menu

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর বাড্ডায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত পরিচয় দুই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে বাড্ডার সাঁতারকুল রোড এলাকায় এ ঘটনা ঘটে।নিহতদের বয়স ৩০-৩৫ বছরের মধ্যে।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রশিদ জানান, ভোরের দিকে ওই এলাকায় ডিবি পুলিশের সঙ্গে একদল সন্ত্রাসীর বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় দু’জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

তিনি আরো বলেন, সকাল ৬টা ১০ মিনিটে ওই দুইজনকে ঢামেকের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Share





Related News

Comments are Closed