Main Menu

কলকাতা ভ্রমণে নভোএয়ারের আকর্ষণীয় প্যাকেজ

পর্যটন ডেস্ক: ভ্রমণ পিপাসুদের জন্য সর্বনিম্ন ১৬ হাজার ৮৮৮ টাকায় ফ্লাইট ও হোটেল ভাড়াসহ কলকাতা ভ্রমণের আকর্ষণীয় প্যাকেজ ঘোষণা করেছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।

প্যাকেজের আওতায় কলকাতায় যাওয়া-আসার জন্য নভোএয়ারের টিকেট, হোটেলে ২ রাত ৩ দিন থাকার সুবিধা এবং বিমানবন্দর থেকে হোটেলে যাওয়া-আসার ব্যবস্থা রয়েছে।

প্যাকেজ গ্রহণকারীরা কলকাতার ৪টি অভিজাত হোটেল দ্য ওবেরয় গ্র্যান্ড, নভোটেল হোটেল, দ্য পিয়ারল্যাস ইন এবং হোটেল হিন্দুস্থান ইন্টারন্যাশনালে থাকার সুবিধা পাবেন।

ভ্রমণকারীদের সুবিধার্থে দেশের ১৮টি শীর্ষ বেসরকারি ব্যাংকের সাথে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। চুক্তি অনুযায়ী, ব্যাংকগুলোর সম্মানিত গ্রাহকরা বিনা সুদে ৬ মাসের সহজ কিস্তিতে নভোএয়ারের এই প্যাকেজে ভ্রমণ করতে পারবেন।

এছাড়া সর্বনিম্ন ৯ হাজার ৭৭৭ টাকায় ফ্লাইট ও হোটেল ভাড়াসহ ২ রাত ৩ দিনের কক্সবাজার ভ্রমণের প্যাকেজও ঘোষণা করেছে নভোএয়ার কর্তৃপক্ষ।

Share





Related News

Comments are Closed