জৈন্তাপুরে চার ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জৈন্তাপুর উপজেলা সদরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে চারটি ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে।
সোমবার (২ জুলাই) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌরীন করিম।
এ সময় অদক্ষ ব্যক্তি দিয়ে ফার্মেসি পরিচালনা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ, নোংরা পরিবেশ, নিষিদ্ধ ঔষধ মজুদ ও ড্রাগ লাইসেন্স না থাকার অপরাধে ৪টি ফার্মেসিকে মামলা দায়ের মাধ্যমে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন সিলেটের তত্ত্বাবধায়ক মো. শফিকুল ইসলাম, জৈন্তাপুর মডেল থানার উপপরিদর্শক শংঙ্কর।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌরীন করিম বলেন, জনগণের নিরাপদ স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
Related News
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More



Comments are Closed