ঈদের ছুটি শেষে শাবিপ্রবি খুলছে রবিবার
শাবি প্রতিনিধি: গ্রীষ্মকালীন অবকাশ, শবে কদর ও পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে আগামীকাল রবিবার খুলছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ইতোমধ্যে শিক্ষার্থীরা আবাসিক হল ও মেসে ফিরতে শুরু করেছে।
বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ইশফাকুল হোসেন জানান, গ্রীষ্মকালীন ছুটি, শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে গত ২০মে (রবিবার) থেকে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাশ এবং ২৭ মে (রবিবার) থেকে ২১ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত শাবির অফিসিয়াল কার্যক্রম বন্ধ ছিল।
শুক্র ও শনিবার (২২ ও ২৩ জুন) সাপ্তাহিক ছুটি থাকায় আগামী ২৪ জুন (রবিবার) থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা এবং অফিসিয়াল কার্যক্রম শুরু হবে।
এদিকে গ্রীষ্মকালীন ও ঈদের ছুটি কাটিয়ে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল এবং পার্শ্ববর্তী মেসগুলোতে শাবি শিক্ষার্থীরা আসতে শুরু করায় ক্যাম্পাস শিক্ষার্থীদের সমাগমে মুখর হয়ে উঠেছে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed