সড়ক দুর্ঘটনায় মডেল তিথি নিহত
বিনোদন ডেস্ক : সড়ক দুর্ঘটনায় উঠতি মডেল তিথি বড়ুয়া (২১) নিহত হয়েছেন। তিথি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইছামতি গ্রামের সাধন বড়ুয়ার মেয়ে। তিনি চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের অনার্স (অর্থনীতি) প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।
মঙ্গলবার (১৯ জুন) দুপুরে খুলশী থানার হলিক্রিসেন্ট হাসপাতালের সামনের জাকির হোসেন সড়কে বাস ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে তিথি প্রাণ হারান। র্যাম্পে হাঁটার পাশাপাশি বিভিন্ন পোশাকের মডেল হিসেবেও দেখা গেছে তিথিকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর জিইসি মোড় থেকে তিথি কয়েকজন বন্ধুসহ একটি সিএনজি অটোরিকশায় করে ফয়েজলেক বিনোদন কেন্দ্রে যাচ্ছিলেন। তাদের বহনকারী সিএনজি অটোরিকশাটি খুলশী হলি ক্রিসেন্ট হাসপাতালের সামনে অপর একটি গাড়িকে ওভারটেক করার সময় সামনের দিক থেকে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তিথিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, একই সিএনজি অটোরিকশায় থাকা তিথির আরও কয়েকজন বন্ধুকে দুর্ঘটনার পর আর সেখানে খুঁজে পাওয়া যায়নি।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed